মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।প্রতিবেদনে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে সংঘাত চলছে, সেটিই আমাদের জন্য সঠিক এবং সবচেয়ে ভালো। আমরা এতে নিজেদের জড়াতে চাই না।’
এপ্রিলের যুদ্ধবিরতির পর আলোচনা চলাকালে ওয়াশিংটন ইসরায়েলকে সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে। এরপর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে।