ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্পের চুক্তি আমাদের ওপর বাধ্যতামূলক নয়।’ তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীন নয়।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্পের চুক্তি আমাদের ওপর বাধ্যতামূলক নয়।’ তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীন নয়।
তিনি বলেন, ‘এই চুক্তিতে আমরা অংশীদার নই, কারণ এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। আমাদের যোদ্ধারা লেবাননে যেকোনো এলাকা দখল করেছে, সেখান থেকে সরে যাওয়া উচিত নয়।
তিনি আরো বলেন, ‘উত্তরের বসতিগুলোর কাছে আবার হাজার হাজার সন্ত্রাসী অবস্থান নেবে, এমন পরিস্থিতিতে আমরা ফিরব না।
সোমবার সকালে এক্স-এ আরো কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা নিজেদের অবস্থান জানান। তাদের মধ্যে বিরোধী দল ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন।
তিনি বলেন, নেতানিয়াহু এমন একটি চুক্তিতে আত্মসমর্পণ করেছেন, যা তার কাছে গ্রহণযোগ্য নয়। গোলানের অভিযোগ, ইসরায়েলের সামরিক সাফল্য, যা পাইলট ও সেনাদের সাহস ও ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে, তা যখন মুছে ফেলা হচ্ছে, তখন নেতানিয়াহু নীরব ছিলেন।