ইসরায়েলের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি
Asad zaman
/ ৩
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
শেয়ার করুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন এবং সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন। তিনিই বিশ্বের প্রথম নেতা যিনি এই পদক লাভ করলেন।বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারত ও ইসরায়েলের সম্পর্ক শক্তিশালী করার অবদানের জন্য ‘স্পিকার অফ দ্য নেসেট মেডেল’ দেওয়া হয়েছে। নেসেটের স্পিকার আমির ওহানা সংসদে ভাষণ দেওয়ার পর তার হাতে এই সম্মান তুলে দেন।
মোদি এমন একজন বিশ্বনেতা, যিনি ইসরায়েল ও ফিলিস্তিন—দুই দেশ থেকেই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। ২০১৮ সালে তিনি ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ লাভ করেন, যা বিদেশি নেতাদের জন্য ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান।
গত নয় বছরে এটিই মোদির প্রথম ইসরায়েল সফর। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে প্রথম সফরের সময় ভারত-ইসরায়েল সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।