জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এনসিপির ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ইয়াসির আরাফাত ৯ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে ইতি টেনে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে এনসিপিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়াশোনা শেষে সাংবাদিকতা শুরু করেন তিনি। বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এক পর্যায়ে পতিত আওয়ামী লীগ সরকার সেটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে তিনি এনটিভিতে যোগ দেন। পরে ২০২২ সালে দৈনিক সমকালে যোগ দেন তিনি।
এনসিপির মিডিয়া সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ দলের রাজনৈতিক প্রসারে কাজ করে আসছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে কাজ করছেন তিনি।