এবারের নির্বাচন হচ্ছে জুলুমতন্ত্র ও চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন। একটি দল নতুন করে জালিম হয়ে উঠছে।’বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে।নতুন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। তাই, উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।’ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীমের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আবুল খায়ের, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, এনসিপির গণভোটের প্রচারনার এ্যাম্বাসেডর আবু সুফিয়ান, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহিম, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, শহীদ জামশেদুর রহমানের চাচা আইয়ুব মিয়াজী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ডাঃ মিহির নাথ লিটন প্রমুখ।