জামালপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিভিল জজ আরিফ হোসাইন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রী ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন । প্রচারণার ভিডিও নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৩ এবং ১৮ এর লঙ্ঘন হয়। অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় এমপি প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এব্যাপারে
জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, যে কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।