ওসাসুনার বিরুদ্ধে লা লিগার ম্যাচের আগে
ব্যালন ডি’অর কে জিতবেন, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সিমিওনেকে। জবাবে তিনি বলেন, ‘মেসি। এ নিয়ে কোনো দ্বিধা নেই। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে মেসি যেমন পারফর্ম করেছে, সেটা দেখার পরে কোনো সন্দেহ থাকার কথাই নয়।ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেসি। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্স হয় তিনবারের বিশ্বচ্যাস্পিয়নরা। তবে পুরো টুর্নামেন্টে লিওনেল স্কালোনির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৩৯ বছরের মেসি। গোটা টুর্নামেন্টে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে বিশ্বকাপের পরেই ৩১ অগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন তিনি।অবসর ঘোষণা করলেও দেশের জার্সিতে মেসির আরো একটি ম্যাচ খেলবেন। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিরুদ্ধে একটি ম্যাচে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।