জুলাই সনদ নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েছে ঐকমত্য কমিশন। তাদের দাবি, কমিশন জনগণের সঙ্গে, দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে।এ অবস্থায় কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বিষয়টি নিয়ে মন্তব্য করলেন।বদিউল আলম মজুমদার বলেন, ‘ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি, একদিন সত্য বের হয়ে আসবে।’তিনি বলেন, ‘টেকসই গণতন্ত্রের প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার জরুরি হয়ে পড়ছে। ইস্যুটি আদালতে নিষ্পত্তি হওয়া দরকার।ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে।’