ফেলোশিপপ্রাপ্তরা হলেন বাংলা ট্রিবিউনের সাদিফ অভি, বাংলা অ্যাফেয়ার্স ও প্রেসেঞ্জারের রীতা ভৌমিক, নিউ এজের রাশেদ আহমেদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কামরান সিদ্দিকী, এখন টেলিভিশনের কামরুল হাসান জনি এবং চ্যানেল ২৪-এর সম্রাট হোসেন।সোমবার (৭ সেপ্টেম্বর) অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ই-মেইলের মাধ্যমে নির্বাচিত ছয় সাংবাদিককে অভিনন্দন জানায়। একই সঙ্গে এক পত্রে ফেলোশিপের জন্য তাদের নির্বাচিত করার বিষয়টি জানানো হয়।
ফেলোশিপের জন্য গঠিত তিন সদস্যের জুরি বোর্ডে ছিলেন–প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবুল কালাম, ইউএনডিপির হেড অব কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম এবং দ্য নিউ এজের বিশেষ সংবাদদাতা পরিমল পালমা।