এ বিষয়ে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র, সুরসাধক ওস্তাদ আয়েত আলীর খাঁর পুত্র, একুশে পদকপ্রাপ্ত সুরস্রষ্টা শেখ সাদী খান বলেন, ‘আমার জেঠামহাশয় আলাউদ্দিন খাঁসহ এই সংগীত পরিবারের বড় বড় সংগীত বিশারদদের স্মৃতিধন্য জন্মভূমি এই শিবপুরে আমাদের সংগীত পরিবারটির স্মৃতিচিহ্নগুলোকে সংরক্ষণ ও বাবা আলাউদ্দিনের নামে একটি স্মৃতি সংগীত জাদুঘর নির্মাণের জন্য বহুবার আমাদের স্বপ্ন দেখানো হয়েছে। সর্বশেষ চলতি বছরের জুনে সরকারের পক্ষ থেকে কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান উপপরিচালক নাহিদা সুলতানা শিবপুরে আলাউদ্দিন খাঁর জন্মভূমি পরিদর্শন করেন।তিনি বর্তমান সরকারকারকে দ্রুত নবীনগরের শিবপুরে প্রস্তাবিত ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ নির্মাণের জোর দাবি জানান।
এ বিষয়ে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম সকালে কালের কণ্ঠকে বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। তবে আমি এরই মধ্যে শিবপুরে গিয়েছি। তবে ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতো এত বড় সংগীত বিশারদের জন্মভূমি শিবপুরে তার স্মৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এবং তার জন্ম ও মৃত্যুবার্ষিকীর দিবস দুটি কিভাবে আগামীতে নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পালন করা যায়, সেটি নিয়ে আমি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে শিগগিরই কথা বলব এবং ইনশাল্লাহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।