বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এবং সদস্য সচিব হিসেবে ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার।এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমরা আজ সিন্ডিকেট সভায় কুকসুর গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছি। চিঠি পাওয়ার দিন থেকে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে তারা কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবেন।’