নিলামে নজর কাড়েন দুই নবাগতও। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে দুর্দান্ত পারফরম্যান্স করা হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইনেরও মিলেছে কাঙ্খিত পুরস্কার। দু’জনই ছিলেন ক্যাটাগরি ‘ডি’-তে, ভিত্তিমূল্য ১৮ লাখ।হাবিবুর সোহানকে ৫০ লাখ টাকায় দলে নেয় নোয়াখালী। আর মিডিয়াম পেসার সাকলাইনকে ৪৪ লাখ টাকায় নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।