বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। বিএনপির গুলশান কার্যালয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক জানাতেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।এসময় মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশে আসায় ঐক্য পরিষদের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঐক্য পরিষদের নেতারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় তার অবস্থানের কথা স্মরণ করেন।তারা বলেন, ‘দেশনেত্রীর মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে।’