এর আগে, গত শনিবার পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইতে সই করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর জানাজায় অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল তার।তবে শেষ মুহূর্তে তিনি আসেননি।প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজায় অংশ নিতে ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।