খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার সকালে হোটেলের পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। এ সময় কক্ষে থাকা দুইজন দ্রুত বেরিয়ে আসেন।
খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।তবে আগুনে কক্ষটির সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণকেই আগুনের সূত্রপাতের কারণ বলা হচ্ছে।