জামালপুরের সরিষাবাড়ীতে খেলনা গাড়িসহ পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৫) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ওমর ফারুক ওই এলাকার মনির হোসেনের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ওমর ফারুক বাড়ির পাশে পুকুরে কাছে খেলনাগাড়ি নিয়ে খেলা করতে ছিল।গাড়িতে উঠে খেলার সময় হঠাৎ করে পরিবারের লোকজনের অগোচরে গাড়িসহ ওমর ফারুক পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা খেলনা গাড়িসহ ওমর ফারুককে পুকুরের পানিতে ভাসতে দেখে। এরপর উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার চিকিৎসক বিচিত্রা রাণী দে জানান, পানিতে ডুবা এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন।তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
এ ক্যাটাগরির আরো নিউজ..