স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণমাধ্যমগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। রবিবার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘মিডিয়ার সমস্যা তো এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর এখন মিডিয়া নেই। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বুঝা যায়। আমরা লাস্ট রেজিমে দেখেছি কিভাবে চাটুকারিতা হয়েছে।
আমরা আশা করবো আপনারা এখন বের হয়ে এসেছেন, লড়াই করেছেন এর বিরুদ্ধে এটা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সাথে আছি।তিনি বলেন, ‘জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদ সত্ত্বার বিকাশ ঘটিয়েছেন তিনি।
গণতন্ত্রকে উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহিদ জিয়া। দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..