গাজীপুরে টঙ্গী বাজারের একটি মার্কেটে লাগা আগুনে অন্তত ১৫টি দোকান পুঁড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট।গত শুক্রবার (৬ মার্চ) স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে।

একটি ফোমের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একটি সাইকেলের দোকান, হোটেল, মুদি দোকানসহ আশপাশের দোকানে। স্থানীয় বাসিন্দারা যার যার মত করে সাধ্যমত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুইটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট সাতটি ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দোকানের মালামাল পুঁড়ে গেছে।
টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহীন আলম জানান, দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, কেমিক্যালসহ বিভিন্ন রকমের দোকান থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। এতে প্রায় ১৫ টি দোকান পুড়ে যায়। আগুনে হতাহতের ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।