এর আগে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হককে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওই অফিস আদেশে বলা হয়, অধ্যাপক তাজাম্মুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি প্রদান করে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক নাসির উদ্দীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এতে আরো বলা হয়, আগামী ৩০ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। এ ছাড়া নতুন প্রক্টর বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।