অবশেষে পরবর্তী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসেন পেতে বিজয়ের নবাগত দলকে ‘নিঃশর্ত সমর্থন’ জানিয়েছে ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)। এতে সরকার গঠনে আর কোন বাধা রইল না টিভিকে-কের।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সিপিআই ও সিপিআইএম সমর্থন দেওয়ায় টিভিকে-র আসন সংখ্যা ১০৭ থেকে বেড়ে ১১৬ হয়। এখন ভিসিকে ও আইইউএমএলও সঙ্গে যোগ দেওয়ায় মোট সংখ্যা ১২০-এ পৌঁছেছে।
শনিবার (৯ মে) টিভিকে নেতা আধব অর্জুন ভিসিকে নেতা থোল থিরুমাভালাভানের কাছ থেকে সমর্থনপত্র গ্রহণ করেছেন।রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে লেখা চিঠিতে থিরুমাভালাভান পরবর্তী সরকার গঠনে টিভিকে-কে সমর্থন জানিয়েছে ভিসিকে।
চিঠিতে আরো বলা হয়, ২৩শে এপ্রিল তামিলনাড়ুতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে এই সমর্থন জানানো হচ্ছে। রাজ্যের জনগণের জন্য স্থিতিশীল ও গণতান্ত্রিক শাসন নিশ্চিত করার স্বার্থেই এই সমর্থন দেওয়া হচ্ছে আইইউএমএল-এর জাতীয় সভাপতি খাদের মহিউদ্দিন টিভিকে-র নেতা অরুণরাজ ও কেএ সেনগোত্তাইয়ানের কাছে সমর্থনপত্রটি হস্তান্তর করেছেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..