মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। এ জন্য বিদ্যমান তথ্যের ঘাটতি দূর করতে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি এ কাজে টিওএবিসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী আরো বলেন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাবে পরিণত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ ও পর্যটন শিল্প সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলে বিশেষ মূল্যছাড় চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।