শনিবার ভোর প্রায় ৪টার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।জানা গেছে, শহীদ জিয়াউর রহমান হল সংসদের এজিএস মো. ইসরাফিল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব জুবায়ের ও আবাসিক শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জীমের আবাসিকতা সাময়িক বাতিল করে হল প্রশাসন। তারা শাখা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।হল সূত্র জানায়, শনিবার ভোর ৪টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের ১২১ নম্বর কক্ষে ‘নারী অবস্থান করছে’— এমন খবরে এজিএস ইসরাফিল হোসাইনসহ কয়েকজন শিক্ষার্থী জোরপূর্বক তল্লাশি চালান।