তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরান আগে যতটা শক্তিশালী মনে করত, বাস্তবে দেশটির সামরিক সক্ষমতা তার চেয়ে কম বলে তারা দেখতে পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে নাকদি সতর্কবার্তাও দিয়েছেন।তিনি দাবি করেন, ইরান বর্তমানে প্রতিদিন যত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে। নাকদি বলেন, ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে। ফলে যুদ্ধ কয়েক বছর ধরে চললেও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে পারবে বলে তিনি দাবি করেন। ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত একসময় শেষ হয়ে গেলেও দেশটি যুক্তরাষ্ট্রের জন্য আরো বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন নাকদি।
তিনি বলেন, যদি এমন দিন আসে, যেদিন ইরানের আর কোনো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকবে না, তখনই আমরা আমেরিকার জন্য আরো বিপজ্জনক হয়ে উঠব। ক্ষেপণাস্ত্র না থাকলে ইরান কিভাবে আরো বিপজ্জনক হয়ে উঠবে- এমন প্রশ্নের জবাবে নাকদি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের হাজার হাজার অর্থনৈতিক স্বার্থ রয়েছে। তিনি দাবি করেন, এসব অর্থনৈতিক স্বার্থ সহজেই ধ্বংস করা যেতে পারে। তবে কোন কোন অর্থনৈতিক স্থাপনা বা স্বার্থের কথা তিনি বলছেন, তা বিস্তারিত জানাননি নাকদি। একইভাবে ইরান কিভাবে এসব লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে, সে বিষয়েও কোনো নির্দিষ্ট তথ্য দেননি।