শনিবার (২৪ অক্টোবর) ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে মাস্ক জানান, স্টারলিংকের মতো একটি বেসামরিক বাণিজ্যিক পরিষেবা মানুষ হত্যার কাজে ব্যবহার করা কখনো অনুমোদিত ছিল না এবং এটি হওয়া উচিতও নয়।এই নিরাপত্তা ফাঁকটি গত সপ্তাহেই বন্ধ করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গতি কম থাকার পর ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা আবারও স্বাভাবিক করা হয়েছে।ইলন মাস্ক স্বীকার করেছেন, তার কম্পানিই ইউক্রেনে স্টারলিংকের গতি কমিয়ে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন এতে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
এদিকে কূটনৈতিক পর্যায়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে একটি স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিয়েভ ও মস্কো।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট নেটওয়ার্কের কার্যক্ষমতার গতি সাম্প্রতিক নিষেধাজ্ঞার আগের পর্যায়ে ফিরিয়ে আনা হয়েছে।যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং বিমান হামলা মোকাবিলায় এই স্যাটেলাইট সেবার গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন জেলেনস্কি।