আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সাংবাদিকদের জানান, তারা সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা।এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছে।