ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে প্রয়াত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ স্মরণসভা আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা অধ্যাপক সাখাওয়াত আলী খানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন শিক্ষকতা ও গবেষণায় নিবেদিত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বিভাগটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অনারারি অধ্যাপক হিসেবে তিনি চতুর্থ বর্ষের অষ্টম সেমিস্টারের একটি কোর্সটি পাঠদান চলমান ছিল।অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তার কর্ম ও ব্যক্তিজীবনের নানা স্মৃতিচারণা করেন। আলোচনা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী আবদুল মান্নান, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ, সহযোগী অধ্যাপক ড. এ এস এম আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দারসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই প্রতিনিধিরা।এর আগে গত ৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান ইন্তেকাল করেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..