প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাদের পদত্যাগপত্র নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।’শফিকুল আলম জানান, পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন প্রধান উপদেষ্টা।আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করবেন।