তাইওয়ান ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গে সতর্ক করেছে চীন। আজ বুধবার দেশটি সতর্ক করে বলেছে, তাইওয়ানকে কেন্দ্র করে কোনো বিদেশি হস্তক্ষেপের চেষ্টা হলে তারা তা ‘চূর্ণ’ করে দেবে। জাপান নিকটবর্তী একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করার পর বেইজিং এমন মন্তব্য করেছে।চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র পেং চিনগেন এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের রয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় ইচ্ছা, শক্ত প্রতিজ্ঞা এবং যথেষ্ট সক্ষমতা।
আমরা সব ধরনের বিদেশি হস্তক্ষেপ চূর্ণ করব।’বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শক্তি ব্যবহারের সম্ভাবনাও বাদ দেয়নি। অন্যদিকে, তাইওয়ান সরকার এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধুমাত্র তাইওয়ানের জনগণ।
পেং আরো বলেন, ‘জাপানের এ ধরনের আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন অত্যন্ত বিপজ্জনক।এটি ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করছে এবং সামরিক সংঘাত উসকে দিচ্ছে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..