ত্রুটি থাকার কারণে মনোনয়নপত্র জমা দেননি জামালপুর- ১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদার। ২৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ত্রুটি ধরা পড়েন।
ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র ফেরত দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই। ফলে রোববার মনোনয়নপত্র জমা দিতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী আব্দুর রউফ তালুকদার।এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল জানান ত্রুটি সংশোধন করে ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র জমা দেওয়া হবে।