দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে এক হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা।শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেয়।পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে ২৪ সেপ্টেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় স্বর্ণ। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা হয়েছিল।