দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত
Asad zaman
/ ৪
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ৮ জুলাই, ২০২৬
শেয়ার করুন:
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল দুপুরে শিক্ষকদের নিয়ে যেসব বাস শহরে গিয়েছিল সেগুলো জলাবদ্ধতায় বিভিন্ন স্থানে আটকা পড়ে। সকাল পর্যন্ত বাসগুলো ক্যাম্পাসে ফিরতে পারেনি। অধিকাংশ শিক্ষক শহরে অবস্থান করায় তারা ক্যাম্পাসে আসতে পারেননি।
তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’