তিনি আরো উল্লেখ করেছেন, কূটনীতিকদের সঙ্গে আলোচনার সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যেসব কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেসব বিষয় পাবলিসিটিতে দেওয়া হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সঙ্গে হওয়া সাক্ষাৎও প্রকাশ করতে চেয়েছিলেন, তবে তাঁরা সেটি প্রকাশ না করার অনুরোধ করেন। ডা. শফিকুর লিখেছেন, তখনই বলা হয়েছিল, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যেকোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে এবং এখানে গোপনীয়তার কিছু নেই।পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ভারতের সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছে— এমন সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে গণমাধ্যমগুলোকে বিরত থাকার আহ্বান জানান।