সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হওয়ার পর বিএনপি নেতা রাশেদ খাঁন এক ফেসবুক পোস্টে লিখেছেন, নতুন পথ চলায় সকলের সহযোগিতা চাই।সোমবার এক ফেসবুক পোস্টে এ সহযোগিতা চেয়েছেন তিনি।ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী আমাকে তার রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে।’
তিনি আরো লেখেন, ‘আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
এ ক্যাটাগরির আরো নিউজ..