‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ চাওয়া রিট খারিজ
Syed Asaduzzaman
/ ৭
ভিউ:
হালনাগাদ:
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
নারী ও শিশু নির্যাতন দমন আইন অথবা যৌতুক আইনের অপব্যবহার থেকে পুরুষদের সুরক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নে নির্দেশনা চাওয়া রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।৬ আগস্ট প্রাথমিক শুনানির পর বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই খারিজের আদেশ দেন।বাটারফ্লাই হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মো. খলিলুর রহমান গত মে মাসে ওই রিট করেন। রিটের পক্ষে আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিদুল ইসলাম জনি।আদেশের পর আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।