ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিদ্রোহ ও কবিতা পাঠ করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস, ফ্রান্সের উদ্যোগে সম্প্রতি প্যারিসের একটি রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটওয়ারী।বিদ্রোহ ও কবিতা পাঠের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম।পরে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথিদের বক্তব্য শুরু হয়। এ সময় বক্তব্য দেন উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, যুগ্ম সমন্বয়ক সাংবাদিক কামরুজ্জামান কাজল এবং সংগঠনটির মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টি ফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ফরাসি নাট্যকর্মী শোয়েব মুজাম্মেল, অ্যাডভোকেট ও চিন্তক মনোয়ার হোসেন পাটওয়ারী, শুদ্ধেস্বর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রকিবুল ইসলাম, সংগঠনের সহসভাপতি জাকির খান, মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দীন, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদ, সফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম ও সংগঠনের প্রচার সম্পাদক জামিল আহমদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য সুহেল আহমদ, সদস্য ফয়েজ আহমদ, ফখরুল ইসলাম, মুহাম্মদ আল আমীনসহ অনেকে।বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সক্রিয় ও আপসহীন বিপ্লবী কণ্ঠস্বর। তাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে বক্তারা অভিযোগ করেন, তার হত্যাকাণ্ডের বিচার এখনো নিশ্চিত হয়নি। অবিলম্বে এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠ ও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন। আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচারের দাবিকে আরও শক্তিশালী ও জোরালো করে তোলা হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..