এর আগে, যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর গত ২৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছিলেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় সফর।
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ ছাড়া এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে।’