গতকাল রবিবার (২৪ নভেম্বর) এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল যুক্ত ছিলেন।৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে জায়মা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এত করে যে আপনারা সবাই এসেছেন, এত কাজ যে করেছেন, আপনাদের চিন্তা-ভাবনায় কী অসুবিধা-সুবিধা—এটাও বললেন। কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ করা হয়েছে। রিজভী (রুহুল কবীর রিজভী) আংকেলও নোট নিয়েছেন, পাভেল (মওদুদ হোসেন পাভেল) আংকেলও। আমরা হয়তো সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি।তিনি আরো বলেন, ‘অবশ্যই কাজটা যেন এগিয়ে যায়। সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত। উই শুড হেল্প ইচ আদার, হোয়াট পসিবল। খোকন (মাহবুব উদ্দিন খোকন) আংকেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সময় অনুযায়ী কিভাবে কিভাবে করা উচিত।