এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সায়দা তাসনিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিতু আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাবিলা আক্তার মীম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের মো. আতিউর রহমান এবং চারুকলা বিভাগের অন্তর পাল।
উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে।