ক্যাপ্টেন আলী আহমেদ বলেন, ‘আগে রেসিডেন্স পারমিট বাতিলের পর দেশ ছাড়ার জন্য ৩০ দিন সময় পাওয়া যেত।তবে বর্তমানে এই গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় কমিয়ে দুই সপ্তাহ (১৪ দিন) করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘১৪ দিন পার হওয়ার পরও যদি কেউ কাতারে অবস্থান করেন, তবে প্রতিদিনের জন্য ১০ কাতারি রিয়াল করে জরিমানা গুনতে হবে।’
কাতারে প্রবাসী দম্পতির সন্তান জন্ম নিলে দ্রুত পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে তা রিপোর্ট করতে হবে এবং প্রয়োজনীয় রেসিডেন্সি নথিপত্র সংগ্রহ করতে হবে। ক্যাপ্টেন আল কুওয়ারি জানান, কাতারে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় পাসপোর্ট বা কাগজপত্র নেওয়ার পর, বাবার স্পনসরশিপের অধীনে রেসিডেন্স পারমিট (আকামা) নিতে হবে। রেসিডেন্স পারমিট না থাকলে, কোনো নবজাতক কাতার থেকে বাইরে যাওয়ার পর পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবে না।