শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আসন্ন ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব আলোচনামঞ্চ, যেখানে নীতি-নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।