গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় নিজ বাড়ি থেকে কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিলন মিয়াকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বালাসীঘাট এলাকায় অভিযান চালিয়ে কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিলন মিয়াকে আটক করে। এ সময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী থানায় নিয়ে আসে।ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হুদা জানান, আটক মিলন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..