সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরো কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। বৈঠকে অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া সভায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান।