পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সম্মানে ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে ‘এফবিজেএ ইফতার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) উত্তর প্যারিসের শহরতলি পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় এটি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এফবিজেএ সদস্য এবং ইংরেজি দৈনিক ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী।ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টির (বাগপা) চেয়ারম্যান কাজী আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক ও লেখক খান আনোয়ার, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হায়দার হোসাইন এবং এনসিপির সংস্কারবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিএইচডি গবেষক ইশতিয়াক আকিব।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) সেক্রেটারি নাজমুল কবির, সমাজকর্মী ও এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আব্দুল মালেক, এনসিপি ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউছার আহমেদ, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা জাহিদুল ইসলাম শিপার, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জাকির হোসেন ও শহিদুল ইসলাম, সমাজকর্মী ও আদাফের পরিচালক ওয়াদুদ তানভীর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, আজিমুল হক খান, মোহাম্মদ আরাফাত এবং সমাজকর্মী জামিল আহমেদ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও সহসমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, হাবিবুল্লাহ ফাহাদ, বাংলাভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সর্দার হাসান ইলিয়াস তানিম এবং ডেইলি সান ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী।
বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রবাসী কমিউনিটির সমস্যা, সম্ভাবনা ও অর্জন দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তারা আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কথা তুলে ধরা সাংবাদিকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব প্রতিকূলতা অতিক্রম করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা জরুরি।সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এফবিজেএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রবাসী কমিউনিটির বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে এমসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।দোয়ায় দেশ, জাতি এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ ক্যাটাগরির আরো নিউজ..