সৌদি আরবের জেদ্দায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)–এর ২৩তম জরুরি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের (সিএফএম) সাইডলাইনে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক স্টেট মিনিস্টার-১ হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন।বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।বৈঠকে আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে নিজেদের প্রস্তুতির কথা জানান তারা।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে দুই পক্ষই বিদ্যমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করে।বিশেষ করে অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়টি তুলে ধরে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন আগ্রহের কথাও জানানো হয়।এ সময় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী কপ (সিওপি) সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির।
এ ক্যাটাগরির আরো নিউজ..