রাজধানীর রমনা থানাধীন বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে মোটরসাইকেলযোগে এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় মো. মাসুদুর রহমান (২৮) নামে এক যুবককে ধরে গণধোলাই দেয় জনতা।
সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ তাকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কাজশা গ্রামের রেজাউল করিমের ছেলে মাসুদুর। বর্তমানে তিনি রামপুরার ১২৬/১২৭ দক্ষিণ বনশ্রী জি ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..