আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ৪০৪ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। শহরটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর।চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় (১৯২), ইরানের তেহরান (১৮৯) ও পাকিস্তানের করাচী (১৮৯) শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩২ গুণ বেশি রয়েছে।