বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিনিধিদল সম্ভাব্য বিকল্প আবাসনভিত্তিক স্থাপনাগুলোর নিরাপত্তা, কাঠামোগত সক্ষমতা, যাতায়াত সুবিধা ও সার্বিক ব্যবহারের উপযোগিতা সরেজমিন পর্যবেক্ষণ করে।নতুন হল নির্মাণ ও সংস্কারের সময়ে শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।পরিদর্শনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম, হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, ডাকসু ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।