সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে রবিন ও পূর্ণিমার বিচ্ছেদ হয়ে গেছে। এই গুজবের জবাবটা ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী দিলেন একটু অন্যভাবে। আজ বুধবার বিকেলে পূর্ণিমা নিজের ফেসবুক হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামী আশফাকুর রহমান রবিনের হাত ধরে বসে আছেন।মূলত এই ছবি স্পষ্ট করে যে, যে খবর ছড়িয়ে তা একেবারে মিথ্যা, দুজনে একসঙ্গেই রয়েছেন।এর আগে পূর্ণিমা একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলার চেষ্টা করেছিলেন কিছু মানুষের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। তিনি বলেছিলেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।