নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সময় নষ্ট না করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেছেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছে তাদের মধ্যে। যে দ্বন্দ্ব সম্ভবত ৩৪ বছর বয়সী মেয়র ও ট্রাম্পের সম্পর্ক বলে দেবে। মঙ্গলবার রাতে বিজয় ঘোষণা হওয়ার পর সমর্থকদের সামনে বিজয় ভাষণে মামদানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি যত দূর জানি, আপনি দেখছেন।
ভাষণ শুরুর সময় সমর্থকরা ‘জোহরান, জোহরান’ বলে স্লোগান দিতে থাকেন।মামদানি বলেন, ‘আজ আমরা দেখিয়েছি, আশা এখনো বেঁচে আছে। নিউইয়র্কবাসী এখন তাদের নেতাদের কাছে আরো সাহসী পদক্ষেপ আশা করবে।’নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্রপ্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা তিনটি নির্বাচনে বিশাল জয়লাভ করেছেন। এটি ট্রাম্পের ক্ষমতায় ফেরার নয় মাস পর প্রথম বড় নির্বাচন। এতে দলের নতুন প্রজন্মের নেতাদের জায়গা হয়েছে এবং আগামী বছরের কংগ্রেস নির্বাচনের আগে বিপর্যস্ত ডেমোক্র্যাটিক পার্টিকে নতুন আশা দেখাচ্ছে।
মামদানির এই বিজয় নিউইয়র্ক সিটির ইতিহাসে এক নতুন রাজনৈতিক যুগের শুরু করেছে। যেখানে তিনি একদিকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত, অন্যদিকে শহরের গভীর অর্থনৈতিক বৈষম্য মোকাবেলা করতে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।