তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে ভিসা ও যোগাযোগসংক্রান্ত কাজ এগিয়ে রয়েছে বলে উল্লেখ করেছেন এই বিএনপি নেতা। আজ (শনিবার, ২৯ নভেম্বর) গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন।বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তার চিকিৎসা চলছে। আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে বেশ সময় নিয়ে তারা বোর্ড সভা করেছেন। নিজেদের মেডিক্যাল বোর্ডে তারা কালকে মতামত দিয়েছেন চিকিৎসাটা কী ধরনের হবে এ বিষয়ে।বিএনপি চেয়ারপারসনের বিদেশে নেওয়া প্রসঙ্গে এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। এ বিষয়ে তারা বলছেন যে হয়তো নেওয়া প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক যে অবস্থা সে অবস্থায় তাকে বিদেশ নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থায় নেই। শারীরিক অবস্থা স্ট্যাবল হলে তখন চিন্তা করে দেখা হবে তাকে নেওয়া সম্ভব হবে কি না।’